back to top
হোম জাতীয় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাৎ করেছেন। খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে তার বাসভবন ‘ফিরোজায়’ যান সেনাবাহিনী প্রধান।

 

সেনাপ্রধান গুলশানের ফিরোজায় পৌঁছলে তাঁকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।

 

তাঁর বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সেই দোয়া করেছেন। সাক্ষাৎকালে সেনাপ্রধানের সঙ্গে তাঁর সহধর্মিণীও উপস্থিত ছিলেন। তাঁরা প্রায় ৪০ মিনিট সেখানে অবস্থান করেন।

 

সূত্র মতে, সাক্ষাতের সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন সেনাপ্রধান এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। ফিরোজায় প্রায় ৪০ মিনিট অবস্থানকালে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

 

উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে বেগম জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাসহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।